Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিপ্লবী স্মরণে খণ্ডঘোষের গ্রামে মেলা

বিপ্লবী স্মরণে খণ্ডঘোষের গ্রামে মেলা
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে সোমবার ‘বিপ্লবী বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলা’র উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানি এ। আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। এদিন প্রভাত ফেরি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ২০ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। উদ্যোক্তারা জানিয়েছেন, ইতিহাস আলোচনা সভা, নৃত্য প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলাশাসক বলেন, দেশে স্বাধীনতা আন্দোলনে বটুকেশ্বর দত্তর অগ্রণী ভূমিকা রয়েছে। এই গ্রাম বহু ইতিহাসের সাক্ষী রয়েছে। গ্রামবাসীরা বলেন, বিপ্লবীর ১১৫তম জন্মোৎসব উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ