সংবাদদাতা, বেলদা: বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর দ্বীপান্তর যাত্রার দিনটিকে স্মরণ করল হেমচন্দ্র সাহিত্য সভা। বুধবার ১১ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল একাধিক কর্মসূচি।
Advertisement
এদিন সকালে বেলদাতে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। পরে নারায়ণগড়ের রাধানগরে বিপ্লবীর বাসভূমিতে অনুষ্ঠান ছিল। আলোচনা সভা, ‘দ্রোণাচার্য সম্মান’ প্রদান, মেধাবী পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান, সাহিত্য পত্রিকা প্রকাশ ও সভা হয়েছে। এদিন হেমচন্দ্র সাহিত্য সভার পত্রিকা ‘তারপর’ প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ ভারতে ১৯০৯ সালের ১১ ডিসেম্বর আলিপুর বোমা মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে হেমচন্দ্রকে আন্দামানে দ্বীপান্তরে পাঠায় ব্রিটিশ সরকার। পরে ছাড়াও পেয়েছিলেন তিনি। ফিরে এসে রাধানগরে নিজের হাতে তৈরি মাটির বাড়িতে শেষ বয়স কাটিয়েছেন। এদিন তাঁর ১১৬তম দ্বীপান্তর যাত্রা দিবসটি স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন হেমচন্দ্র সাহিত্য সভার সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, চেয়ারম্যান সবিতা মণ্ডল সহ অন্যান্যরা।