Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিপুল পরিমাণ আধার ও ভোটার কার্ড সহ ধৃত ২

দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণে আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করল বহরমপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার শহরের গির্জা মোড় এলাকায় অভিযান চালায় পুলিস। সেখান থেকে আব্দুল আলিম মণ্ডল ও মামুন হাসানকে গ্রেপ্তার করে পুলিস

বিপুল পরিমাণ আধার ও ভোটার কার্ড সহ ধৃত ২
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণে আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করল বহরমপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার শহরের গির্জা মোড় এলাকায় অভিযান চালায় পুলিস। সেখান থেকে আব্দুল আলিম মণ্ডল ও মামুন হাসানকে গ্রেপ্তার করে পুলিস। আলিমের বাড়ি ডোমকলে এবং মামুনের বাড়ি ভগবানগোলা এলাকায়। তাঁদের কাছে নিজেদেরই একাধিক ডুপ্লিকেট আধার, ভোটার কার্ড পাওয়া গিয়েছে। পাশাপাশি অন্যদের প্রচুর আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। ধৃতদের বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস জানতে পেরেছে, এইসব নথি দিয়ে ভুয়ো সিম তুলে বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন তুলত অভিযুক্তরা। তারপর সেই লোন শোধ না করে ফোন বন্ধ করে গা ঢাকা দিত। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিস আরও দু’জনের নাম পেয়েছে। এক পুলিস আধিকারিক জানান, তাদের খোঁজে তল্লাশি চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ