সংবাদদাতা, ময়নাগুড়ি: রাতের মধ্যেই জর্দা নদীর বিপজ্জনক অংশগুলিতে ব্যারিকেড করে দিতে হবে। সেই স্থান লাল কাপড় দিয়ে ঘিরে ফেলতে হবে। বিপজ্জনকস্থানে না নামার সতর্কবার্তাও লিখে দিতে হবে পুজো কমিটিগুলিকে লিখে দিতে হবে। বুধবার এমনই নির্দেশ দিয়েছে প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, জর্দা নদীর ঘাটে আতশবাজি ফাটানো যাবে না। ডিজেবক্স বাজানো যাবে না।
Advertisement
বুধবার নদীর ছটঘাট পরিদর্শন করতে আসেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, আইসি ময়নাগুড়ি সুবল ঘোষ, ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় সহ বিভিন্ন কাউন্সিলাররা। তারা ঘাট ঘুরে দেখেন। সেইসময় তাদের নজরে পড়ে, নদীর বিভিন্ন অংশে রীতিমতো গর্তের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড স্রোতে জল যাচ্ছে। সেই সমস্ত স্থান ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয় বুধবার। সেখানে নামলে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, বিপজ্জনক অংশে না নামার জন্য তারা যেন মাইকিং করেন।
প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, ছটপুজোর দিন নদীতে যথেষ্ট পরিমাণে সিভিল ডিফেন্সের কর্মীরা থাকবেন। নদীর ঘাটে সিসিক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। পুলিস ও প্রশাসনের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি রাখা হবে।
বিডিও বলেন, কোনওভাবেই বিপজ্জনক অংশগুলিতে নামা যাবে না। নদীতে নামতে হলে প্রটেকশন নিয়ে নামতে হবে।
আইসি বলেন, প্রত্যেক পুজোকমিটিকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের ঘাটে যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থাও থাকছে। নদীর যেসব অংশে প্রচণ্ড গর্ত রয়েছে, সেইসব জায়গা বাঁশের ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক পুজো কমিটির সদস্য পীযূষ ঝাঁ বলেন, প্রশাসন যে নির্দেশ দিয়েছে তা আমরা পালন করব।