Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

জটিল অস্ত্রোপচারে টিউমার বের করল বি পি পোদ্দার

জটিল অপারেশনের মাধ্যমে রোগীর পেট থেকে বিশালাকৃতি টিউমার বের করে আনলেন নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালের চিকিৎসকরা। সন্তানসম্ভবা মহিলার মতো ফুলে গিয়েছে তলপেট! সঙ্গে অসম্ভব ব্যথা।

জটিল অস্ত্রোপচারে টিউমার বের  করল বি পি পোদ্দার
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• জটিল অপারেশনের মাধ্যমে রোগীর পেট থেকে বিশালাকৃতি টিউমার বের করে আনলেন নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালের চিকিৎসকরা। সন্তানসম্ভবা মহিলার মতো ফুলে গিয়েছে তলপেট! সঙ্গে অসম্ভব ব্যথা। ৫৫ বছরের আমিনা বেগম যখন হাসপাতালে এলেন, তখন তাঁর শরীরের অবস্থা অনেকটা তেমনই। এরপর নানাবিধ পরীক্ষায় ধরা পড়ে রোগিণীর ডানদিকের ওভারিতে রয়েছে বড় আকারের টিউমার। যার ওজন প্রায় ১৫ কেজি! ফলে অনেকটা কেটে ওপেন সার্জারি ছাড়া উপায় নেই। কিন্তু চিকিত্সকদের পারদর্শিতায় ল্যাপারোস্কপির মাধ্যমেই পেট থেকে বের করা হয় ১২ লিটার জল। এই প্রসঙ্গে ডাঃ সানি খান্না ও মেঘা খান্না বললেন, ‘ল্যাপারোস্কোপিক টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি এবং বাইল্যাটারাল সালপিনগো-ওফোরেক্টমির মাধ্যমে টিউমার বের করা হয়। পেটে কাটাছেঁড়া এড়াতে বাদ দেওয়া অংশটি ট্রান্সভ্যাজাইনাল রুটে বের করে দেওয়া হয়।’ বি.পি. পোদ্দার হসপিটালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তীর জানান, ‘অস্ত্রোপচারের পর রোগী যাতে সংক্রমণহীন থাকেন, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান, সেদিকেই আমাদের লক্ষ্য থাকে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ