Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পুড়িয়ে হত্যার ছক, গ্রেপ্তার প্রেমিক

একতরফা প্রেম। আর তার পরিণতি গিয়ে দাঁড়াল মারাত্মক। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক ২৬ বছর বয়সী তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেএল ওড়িশার সুন্দরগড়ে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পুড়িয়ে হত্যার ছক, গ্রেপ্তার প্রেমিক
  • ২৮ জুন, ২০২৬ ১২:৩৯
Prefer us on Google

ভুবনেশ্বর, ২৮ জুন: একতরফা প্রেম। আর তার পরিণতি গিয়ে দাঁড়াল মারাত্মক। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক ২৬ বছর বয়সী তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেএল ওড়িশার সুন্দরগড়ে। এই ঘটনায় গুরুতর ভাবে আগুনে পুড়ে যান তরুণী। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার গভীর রাতে সুন্দরগড় জেলার বিসরা ব্লকের একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত রজত কিরো দীর্ঘদিন ধরে ওই তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এবং বিভিন্ন কুপ্রস্তাবও দিচ্ছিল। তরুণী তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে রজত এই হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তরুণী নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত জানালার বাইরে থেকে ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। উদ্দেশ্য ছিল তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা। তরুণীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুনের মধ্যে থেকে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে রাউরকেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছে এবং তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

নির্যাতিতার বাবা জেনা টোপ্পো জানান, আগুন লাগার ঠিক আগে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী জানালার পাশে রাজত কিরোকে দেখতে পান। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই অভিযুক্ত বারবার তাঁর মেয়েকে উত্যক্ত করছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, একতরফা প্রেম ও প্রত্যাখ্যানের জেরেই এই হামলা চালানো হয়েছে। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রজত কিরোকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হবে। ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ