Bartaman Logo
১০ জুন, ২০২৬

বয়কট আমেরিকা: দাবি সমাজমাধ্যমে

গলওয়ান সংঘর্ষের পর চীনা পণ্য বয়কটের দাবিতে সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা। পাঁচ বছর পর আবার বিদেশি পণ্য বয়কটের দাবি উঠল। এবার বয়কটকারীদের আক্রমণের লক্ষ্য আমেরিকান ব্র্যান্ড।

বয়কট আমেরিকা: দাবি সমাজমাধ্যমে
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গলওয়ান সংঘর্ষের পর চীনা পণ্য বয়কটের দাবিতে সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা। পাঁচ বছর পর আবার বিদেশি পণ্য বয়কটের দাবি উঠল। এবার বয়কটকারীদের আক্রমণের লক্ষ্য আমেরিকান ব্র্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এর প্রতিবাদে ভারতে মার্কিন ব্র্যান্ড বয়কটের দাবি উঠেছে। মার্কিন পণ্যের অন্যতম বৃহৎ বাজার ভারত। একাধিক মার্কিন কোম্পানি ভারতে রমরমিয়ে ব্যবসা করছে। শুল্ক যুদ্ধের প্রেক্ষিতে মার্কিন পণ্য বয়কট করে ওয়াশিংটনকে শিক্ষা দেওয়ার পক্ষপাতী অনেকেই। যেমন মণীশ চৌধুরী। ‘ওয়াও 

Advertisement

স্কিন সায়েন্স ইন ইন্ডিয়া’র সহ প্রতিষ্ঠাতা মণীশ জব পোর্টাল লিঙ্কডইনে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে তিনি জানিয়েছেন, দেশীয় কৃষকদের এবং স্টার্টআপ সংস্থাগুলির স্বার্থে ভারতীয়দের মার্কিন পণ্য বয়কট করা উচিত। 
খাবারদাবার এবং সৌন্দর্য বাণিজ্যে এখন একাধিপত্য বিস্তার করেছে দক্ষিণ কোরিয়া। সেই উদাহরণ টেনে মণীশ বলেন, আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেতে আগে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের বিক্রি বাড়াতে হবে। অন্যদিকে ড্রাইভইউ-এর সিইও রহম শাস্ত্রী লিঙ্কডইনে জানিয়েছেন, ভারতের এখন উচিত চীনের মতো মার্কিন সোশ্যাল মিডিয়াগুলির বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ