নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগটাই নিল তস্করেরা। কিংবদন্তি বক্সার মেরি কমের হরিয়ানার ফরিদাবাদের বাড়ি থেকে চুরি গেল দামী আসবাবপত্র, টিভি। একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে মেঘালয়ে গিয়েছেন মেরি কম। সেই সুযোগেই তাঁর ফরিদাবাদের সেক্টর ৪৬-এর বাড়িতে চুরি করেছে দুষ্কৃতীরা। বাড়িতে না থাকার জন্য বেশ কিছুদিন ধরেই তালাবন্ধ অবস্থায় রয়েছে সেটি। সেই তালা ভেঙেই ঢুকেছে চোরেরা, এমনটাই অভিযোগ। লক্ষাধিক টাকার আসবাবপত্র চুরি করেছে তারা। বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক রাতে চোরেরা মেরির বাড়িতে ঢুকে টিভি সহ দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছে।



