Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রথের দিন সরকারি স্টল থেকে শুরু হবে যাত্রার বুকিং

রথের দিন চলতি মরশুমের জন্য যাত্রাপালার বুকিং শুরু হবে। বাগবাজার যাত্রা মঞ্চে সরকারি স্টল থেকে হবে বিভিন্ন অপেরার বুকিং।

রথের দিন সরকারি স্টল থেকে শুরু হবে যাত্রার বুকিং
  • ১৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথের দিন চলতি মরশুমের জন্য যাত্রাপালার বুকিং শুরু হবে। বাগবাজার যাত্রা মঞ্চে সরকারি স্টল থেকে হবে বিভিন্ন অপেরার বুকিং। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সভাপতি গৌতম নন্দী শনিবার বলেন, পশ্চিমবঙ্গ সরকারের যাত্রা আকাদেমির উদ্যোগে ওই স্টলের পাশাপাশি চিৎপুরের যাত্রা পাড়াতেও চলবে বুকিং পর্ব। এছাড়া ওই দিন ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে নতুন বাংলা মরশুমের ‘থিম সঙ্গীত’ পরিবেশন করবেন যাত্রার শিল্পীরা। গত মরশুমের সর্বোচ্চ রজনী অতিক্রম করা অপেরার হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মারক সম্মান। যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য জানান, প্রথা মেনে মঞ্চ প্রাঙ্গণে হবে জগন্নাথদেবের বিশেষ পুজো। সেখানে উপস্থিত থাকার কথা যাত্রা আকাদেমির সভাপতি ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। থাকার কথা সহ‑সভাপতি ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের। থাকবেন যাত্রা জগতের দিকপালরাও। যাত্রাপাড়ার অপেরা কর্তারা জানান, গতবছর তাঁরা বিভিন্ন জেলা থেকে ভালো বুকিং পেয়েছিলেন। লক্ষ্মীলাভ হয়েছিল। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা তাঁদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ