লন্ডন: বুকার পুরস্কারে জিতলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ডেভিড সালাই। এক সাধারণ মানুষের জীবনের গল্প নিয়ে লেখা উপন্যাস ‘ফ্লেশ’। আর এই সৃষ্টিই তাঁকে এনে দিল সাহিত্যের অন্যতম সেরা সম্মান । পুরস্কার হিসেবে প্রায় ৫০ হাজার পাউন্ড পাবেন লেখক। জানা গিয়েছে, বিচারক মণ্ডলীকে ছিলেন আইরিশ লেখক রোডি ডয়লে, অভিনেত্রী সারাহ জেসিকা পারকার সহ একাধিক স্বনামধন্য ব্যক্তিত্ব। মোট ১৫৩টি উপন্যাসের মধ্যে বেছে নেওয়া হয় ‘ফ্লেশ’ কে। বুকারের লড়াইয়ে ছিলেন ব্রিটিশ ঔপন্যাসিক আন্দ্রে মিলার ও ভারতীয় লেখক কিরন দেশাইও। প্রসঙ্গত, এর আগেই বুকার জিতেছেন কিরন দেশাই। এবছর তিনি জিতলে বুকারের ইতিহাসে পঞ্চম লেখক হিসেবে দ্বিতীয়বার এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করতেন।



