Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গুড়াপের নন্দদুলাল মন্দির নিয়ে বই

গুড়াপের নন্দদুলাল মন্দির সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম ও স্থানীয় বাসিন্দাদের সামনে নানা তথ্য তুলে ধরতে বই প্রকাশ করলেন প্রতিষ্ঠাতার বংশধর

গুড়াপের নন্দদুলাল মন্দির নিয়ে বই
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: গুড়াপের নন্দদুলাল মন্দির সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম ও স্থানীয় বাসিন্দাদের সামনে নানা তথ্য তুলে ধরতে বই প্রকাশ করলেন প্রতিষ্ঠাতার বংশধর। প্রায় ৩০০ বছর আগে ১৭৪৯  খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন রামদেব নাগ। মন্দির সংক্রান্ত বইটি লিখেছেন তাঁরই বংশধর চায়না প্রতিহার নাগ।

Advertisement

পোড়ামাটির ভাস্কর্য দিয়ে তৈরি ৫০ ফুট উচ্চতার টেরাকোটার মন্দির বাংলার সংস্কৃতির এক নিদর্শন। মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীচৈতন্যের নাম। বুধবার প্রকাশিত হওয়া বইয়ে মন্দির নিয়ে বহু অজানা ইতিহাস তুলে ধরা হয়েছে। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড়াপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ মহারাজ, অমিয়কুমার নাগ সহ বিশিষ্টরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ