Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রীদেবীর ফার্ম হাউস ‘দখল’! কোর্টে বনি

প্রয়াত শ্রীদেবীর নামে কেনা ফার্মহাউজ বেআইনিভাবে দাবি করছেন তিনজন। এই অভিযোগ করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন শ্রীদেবীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর। তাঁর দাবি, চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ফার্মহাউজটি ১৯৮৮ সালে শ্রীদেবীর নামে কেনা হয়েছিল।

শ্রীদেবীর ফার্ম হাউস ‘দখল’! কোর্টে বনি
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

চেন্নাই: প্রয়াত শ্রীদেবীর নামে কেনা ফার্মহাউজ বেআইনিভাবে দাবি করছেন তিনজন। এই অভিযোগ করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন শ্রীদেবীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর। তাঁর দাবি, চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ফার্মহাউজটি ১৯৮৮ সালে শ্রীদেবীর নামে কেনা হয়েছিল। 

Advertisement

বনি কাপুর আদালতে জানিয়েছেন, এক মহিলা ও তাঁর দুই পুত্র সম্প্রতি দাবি করেছেন শ্রীদেবীর স্মৃতিবিজড়িত ওই ফার্মহাউজের প্রকৃত মালিক তাঁরা। মহিলার দাবি, ফার্মহাউজের আসল মালিকের ছেলের দ্বিতীয় স্ত্রী তিনি। ১৯৭৫ সালে তিনি বিয়ে করেন। তবে বনি জানিয়েছেন, ওই ব্যক্তির প্রথম স্ত্রী ১৯৯৯ সালে মারা যান। তাঁদের বিচ্ছেদও হয়নি। ফলে আইনের চোখে দ্বিতীয় বিয়ে অবৈধ। বনির অভিযোগ, ২০০৫ সালের একটি নথি দেখিয়ে ফার্মহাউজটি দখলের চেষ্টা করছেন ওই তিনজন। বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ স্থানীয় প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ