মুম্বই: ফের বোমা হামলার হুমকি মেইল। এবার নিশানায় মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেল। আজ, শনিবার মুম্বই বিমানবন্দর পুলিসের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠানো হয়েছে। যার জেরে পুলিস মহলে সাড়া পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, হুমকি মেইলে আফজল গুরুর ফাঁসি ‘অন্যায়’ বলে দাবি করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে অত্যন্ত সতর্ক ভাবে নিরাপত্তা সংস্থা ও পুলিস তদন্ত শুরু করেছে। মেইলের সোর্স খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে।
অন্যদিকে, হুমকি মেইল পাওয়ার পরেই মুম্বইজুড়ে নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়ে গিয়েছে। মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনীও। এছাড়াও, ডগ স্কোয়াড টিম মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলের প্রতিটি কোণে তল্লাশি চালাচ্ছে।