Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৩ বছর আগের স্মৃতি উস্কে কলকাতা বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি

১৩ বছর আগের ঘটনার স্মৃতি উস্কে দিয়ে এবার হুমকি মেইল পাঠানো হল কলকাতা বিমানবন্দরে। আজমল কাসভের ফাঁসি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা বিমানবন্দরে পাইপ বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়।

১৩ বছর আগের স্মৃতি উস্কে কলকাতা বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি
  • ১৮ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৩ বছর আগের ঘটনার স্মৃতি উস্কে দিয়ে এবার হুমকি মেইল পাঠানো হল কলকাতা বিমানবন্দরে। আজমল কাসভের ফাঁসি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা বিমানবন্দরে পাইপ বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়। যদিও চিরুনি তল্লাশি ও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার পরে বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। ফলে ওই ইমেলটিকে ভুয়ো বলে গণ্য করা হয়। কোথা থেকে, কে ইমেল হুমকি দিয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement

সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে একটি ইমেল আসে। অ্যালেক্স পল মেনন পরিচয়ে কেউ ওই ইমেল পাঠায়। ইমেলের বয়ানে লেখা ছিল, আজমল কাসভের অনায্য ফাঁসির স্মরণে কলকাতা বিমানবন্দরের শৌচালয়ে পাইপ বোমা বিস্ফোরণ ঘটানো হবে। 
উল্লেখ্য, মুম্বই জঙ্গিহানার ঘটনায় আজমল কাসভের ফাঁসি হয় ২০১২ সালের ২১ নভেম্বর। ওই ঘটনার ১৩ বছর পর হঠাৎ করে আজমল কাসভের বিষয়টি তুলে ধরে হুমকি ইমেল দেওয়া হয়। এছাড়া কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই হুমকি ইমেলে লেখা ছিল শুভুক্কু শঙ্করের অবৈধ আটকের স্মরণেও পাইপ বোমা বিস্ফোরণ করা হবে। 
ওই ইমেলটি বিমানবন্দরে কর্তব্যরত কর্মী দেখার পর উচ্চপদস্থ আধিকারিকদের জানান। দ্রুততার সঙ্গে বিমানবন্দরের আধিকারিকরা বৈঠকে বসেন। খবর দেওয়া হয় বম্ব থ্রেট অ্যাসেসটেন্ট কমিটি এবং সিআইএসএফকে। যেহেতু ওই হুমকি ইমেলে বিশ্রামকক্ষ এবং শৌচালয়ের উল্লেখ ছিল, ফলে সেই জায়গাগুলিতে চিরুনি তল্লাশি নেমে পড়েন নিরাপত্তারক্ষীরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই হুমকি ইমেলে এটাও উল্লেখ ছিল, টার্গেট জয়রঞ্জন নামে একজন অর্থনীতিবিদ। 
ফলে সবদিকে নজর দিয়ে কলকাতা বিমানবন্দর চত্বরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। বিমানবন্দরের আশপাশ এলাকাতেও পুলিসকে সঙ্গে নিয়ে সিআইএসএফ নজরদারিতে নেমে পড়ে। কুইক রেনপন্স টিমকে সক্রিয় করা এবং বিমানবন্দরে ২০ শতাংশ নিরাপত্তারক্ষী বাড়িয়ে দেওয়া হয়। সবদিক খোঁজাখুঁজির পরে অবশ্য বিস্ফোরক জাতীয় কিছুই মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ