Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজস্থানে অজানা বস্তুতে বোমাতঙ্ক

বোমা সদৃশ বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়াল রাজস্থানের জয়সলমিরে। শুক্রবার ভোরে কিষানঘাট এলাকায় উদ্ধার হয় বস্তুটি। তড়িঘড়ি খবর দেওয়া হয় বায়ুসেনা ও পুলিসকে।

রাজস্থানে অজানা বস্তুতে বোমাতঙ্ক
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: বোমা সদৃশ বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়াল রাজস্থানের জয়সলমিরে। শুক্রবার ভোরে কিষানঘাট এলাকায় উদ্ধার হয় বস্তুটি। তড়িঘড়ি খবর দেওয়া হয় বায়ুসেনা ও পুলিসকে। বৃহস্পতিবার রাতে জয়সলমিরের আকাশে হানা দেওয়া পাক-ড্রোন ধ্বংস করেছিল ভারতীয় সেনা। এদিন উদ্ধার হওয়া বস্তুটি সেই ড্রোনের ভাঙা টুকরোও হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পশ্চিম রাজস্থানের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। যার জেরে ওই এলাকায় ব্ল্যাকআউট করতে হয় প্রশাসনকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ