Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট আবহে বোমাতঙ্ক! গ্রেপ্তার ১

গত শনিবার মধ্যরাতে কোচবিহার জেলার কোতোয়ালি থানার অন্তর্গত পানিগ্রামে বোমা বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা দেওয়ানহাট পুলিশ ক্যাম্প ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ভোট আবহে বোমাতঙ্ক! গ্রেপ্তার ১
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গত শনিবার মধ্যরাতে কোচবিহার জেলার কোতোয়ালি থানার অন্তর্গত পানিগ্রামে বোমা বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা দেওয়ানহাট পুলিশ ক্যাম্প ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি বোমা বিস্ফোরিত হয় ও আরও একটি তাজা বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। তার পরের দিন ১৯ তারিখ পানিগ্রাম ঘুঘুমারির বাসিন্দা গীতা মাহান্ত নামক এক মহিলা কোচবিহারের কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় একটি নির্দিষ্ট মামলাও রুজু করা হয়। এরপর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ বছর বয়সি জুম্মান রাজভার নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এদিকে, ১৯ এপ্রিল পুলিশ ও নাশকতাবিরোধী দলের যৌথ উদ্যোগে ফের চাঁদামারি, চিলকিরহাট ও পাসারতিহাট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বোমা অনুসন্ধান অভিযান চালানো হয়। পাশাপাশি রবিবার মধ্যরাতে তোর্সা নদীর তীরবর্তী এলাকা থেকে আরটি মোবাইল ভ্যানের অভিযানে ১৭টি সন্দেহজনক বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ