Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

৫১ বছর পর ট্রফি জয় বোলোনার

১৯৭৩-৭৪ সালে শেষবার কোনও ঘরোয়া ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ইতালিয়ান ক্লাব বোলোনা। তারপর শুধুই হতাশা। অবশেষে দীর্ঘ ৫১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হল তারা।

৫১ বছর পর ট্রফি জয় বোলোনার
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মিলান: ১৯৭৩-৭৪ সালে শেষবার কোনও ঘরোয়া ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ইতালিয়ান ক্লাব বোলোনা। তারপর শুধুই হতাশা। অবশেষে দীর্ঘ ৫১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হল তারা। বুধবার টুর্নামেন্টের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারাল বোলোনা। জয়সূচক গোলটি দান এনদোয়ের। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ এসি মিলানের অ্যাটাকাররা। উল্লেখ্য, কোপা ইতালিয়া জয়ের পাশাপাশি আগামী মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে বোলোনার সামনে। বর্তমানে ৩৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সিরি-এ’তে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে তারা। চতুর্থ স্থানে থাকা জুভেন্তাসের চেয়ে মাত্র দু’পয়েন্টে পিছিয়ে ভিনসেঞ্জো ইতালিয়ানোর ছেলেরা। শেষ দু’টি ম্যাচ জিততেই লিগ টেবিলে প্রথম চারে উঠে আসার সুযোগ থাকছে তাদের সামনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ