Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে নদী থেকে উদ্ধার দেহ

রবিবার সকালে গোবোদিয়া নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ঢোলাহাট থানার পুলিস। মৃত ব্যক্তির নাম অশোক দাস (৬০)।

কাকদ্বীপে নদী থেকে উদ্ধার দেহ
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: রবিবার সকালে গোবোদিয়া নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ঢোলাহাট থানার পুলিস। মৃত ব্যক্তির নাম অশোক দাস (৬০)। বাড়ি কাকদ্বীপের সুভাষনগর এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার এই বিষয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছিল। কিন্তু রবিবার সকালে নদী থেকে তাঁর মৃতদের উদ্ধার হয়। জানা গিয়েছে, শুক্রবার রাতে তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কালনাগিনী নদীর উপর যখন তিনি রেলের সেতু পার হচ্ছিলেন, তখন ট্রেন চলে আসে। ভয়ে তিনি কালনাগিনী নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি ওই এলাকার একজন বাসিন্দা দেখেছিলেন। তিনি বিষয়টি জানানোর পর ওখানে খোঁজাখুঁজিও শুরু হয়েছিল। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। শেষে প্রায় ৩৬ ঘণ্টা পর নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ