Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্ণশ্রীতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

পর্ণশ্রী থানা এলাকার রামনারায়ণপল্লিতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম রীতীশ দাস (২১)। মঙ্গলবার দুপুরে ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

পর্ণশ্রীতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ণশ্রী থানা এলাকার রামনারায়ণপল্লিতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম রীতীশ দাস (২১)। মঙ্গলবার দুপুরে ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। অবসাদে ভুগছিলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ