Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঢাকা নদী থেকে কর্তব্যরত এসএসবি অফিসারের দেহ উদ্ধার

শুক্রবার দুপুরে ভারত-ভুটান সীমান্তের শিপচু চৌকি এলাকায় টহলদারির সময়ে পা পিছলে জলঢাকা নদীতে পড়ে যান সমরেশ দাস নামে এক এসএসবি অফিসার। প্রবল স্রোতে ভেসে যান তিনি

জলঢাকা নদী থেকে কর্তব্যরত এসএসবি অফিসারের দেহ উদ্ধার
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার দুপুরে ভারত-ভুটান সীমান্তের শিপচু চৌকি এলাকায় টহলদারির সময়ে পা পিছলে জলঢাকা নদীতে পড়ে যান সমরেশ দাস নামে এক এসএসবি অফিসার। প্রবল স্রোতে ভেসে যান তিনি। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। নাগরাকাটা থানার শিপচু সীমান্তের ২০ নম্বর পিলার সংলগ্ন এলাকা দুর্ঘটনাটি ঘটে। সিবচু ক্যাম্পের ৪৬ নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর ছিলেন তিনি। তাঁর দেহ পাওয়া যায় ছ’কিমি দূরে নাগরাকাটা বস্তিতে জলঢাকা নদীতে।  

Advertisement

নদীতে তাঁর পড়ে যাওয়ার খবর জানাজানি হতেই সঙ্গে সঙ্গেই শুরু হয় তল্লাশি অভিযান। এসএসবি, এনডিআরএফ ও স্থানীয় বাসিন্দারা খোঁজ শুরু করেন। বিকেলে তাঁকে নদী থেকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত জানান। মৃত ওই অফিসারের বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জে। 
জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, শুক্রবার এসএসবি’র ৪৬ নম্বর ব্যাটালিয়নের শিবচু ক্যাম্পের ২১ জন অফিসার ও জওয়ানের একটি দল সীমান্ত টহলে বের হয়। ওই দলের সদস্য এএসআই সমরেশ দাস হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যান। প্রবল স্রোতে ভেসে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ