Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে নদীতে নিখোঁজ বালিকার মৃতদেহ উদ্ধার

শুক্রবার দুপুরে শ্যামপুরের পাঁচসেরা পাড়ায় হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল কিশোরী মনীষা খাতুন (১২)।  শনিবার সকালে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিস

শ্যামপুরে নদীতে নিখোঁজ বালিকার মৃতদেহ উদ্ধার
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শুক্রবার দুপুরে শ্যামপুরের পাঁচসেরা পাড়ায় হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল কিশোরী মনীষা খাতুন (১২)।  শনিবার সকালে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিস। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে তারা। প্রসঙ্গত, দিনকয়েক আগে গড়চুমুকের চণ্ডীপুরের বাসিন্দা মনীষা পাঁচসেরা পাড়ায় তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে মনীষা ও তার ভাই নদীতে স্নান করতে নেমেছিল। কিন্তু একটুপরেই জোয়ারের স্রোতে মনীষা তলিয়ে যায়। ঘটনার পরেই পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পুলিসের পক্ষ থেকে নদীতে ডুবুরি নামানো হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীও বালিকার খোঁজে নদীতে তল্লাশি চালায়। অবশেষে শনিবার সকালে মনীষার মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ