Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি থেকে বধূর নলি কাটা দেহ উদ্ধার

বাড়ি থেকে বধূর নলি কাটা দেহ উদ্ধার
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের হাতিয়াড়ায় বাড়ি থেকে মহিলার গলাকাটা দেহ উদ্ধার করল পুলিস। সোমবার রাতে ইকোপার্ক থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুমনা সাউ (৩১)। ধারালো অস্ত্র দিয়ে নলি কেটে গৃহবধূকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে বিধাননগর কমিশনারেট। পরিবারের এক সদস্য ইতিমধ্যেই ওই বাড়ি থেকে ফেরার। সম্পর্কজনিত জটিলতার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। পুলিস সূত্রে খবর, বয়স্ক শ্বশুর, স্বামী ও সন্তান নিয়ে হাতিয়াড়া নস্করপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন সুমনা। তাঁদের সঙ্গে এক আত্মীয় ছিলেন। এদিন রাতে এক প্রতিবেশী মহিলাকে ডাকাডাকি করে কোনও সাড়া মেলেনি। তাতে সন্দেহ তৈরি হয়। দরজা খুলে দেখা যায়, ঘরের খাটের মধ্যে গলার নলিকাটা অবস্থায় পড়ে রয়েছেন গৃহবধূ। স্থানীয়রাই ইকো পার্ক থানায় খবর দেন। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই ফেরার আত্মীয়ের সন্ধান শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ