Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ে ঝুলন্ত দেহ উদ্ধার, রামেশ্বর মালিয়া লেনে বিদ্যুৎস্পৃষ্ট মহিলা

রবিবার সাতসকালে ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে লালবাড়ি এলাকায় একটি গাছে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস।

ডোমজুড়ে ঝুলন্ত দেহ উদ্ধার, রামেশ্বর মালিয়া লেনে বিদ্যুৎস্পৃষ্ট মহিলা
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার সাতসকালে ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে লালবাড়ি এলাকায় একটি গাছে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি গাছে ঝুলতে দেখে ডোমজুড় থানায় খবর দেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিস। 

Advertisement

কালো রংয়ের জামা ও হাফপ্যান্ট পরিহিত ওই যুবকের পরিচয় এদিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার বাসিন্দা নন তিনি। বাইরে থেকে সম্ভবত এসেছিলেন। ঘটনাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরেই রয়েছে ডোমজুড় থানার একটি পুলিস ক্যাম্প। পুলিসের নজর এড়িয়ে ওই যুবক সেখানে আত্মহত্যা করেছেন, নাকি কেউ খুন করে তাঁর দেহটি সেখানে ঝুলিয়ে দিয়ে গিয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। অন্যদিকে, এদিনই সকালে হাওড়ার রামেশ্বর মালিয়া লেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম রেখা মাঝি। বাড়ি হুগলির সিঙ্গুরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামেশ্বর মালিয়া লেনের একটি বাড়িতে তিনি গত ১০ বছর ধরে পরিচারিকার কাজ করতেন। এদিন সকালে জলের পাম্প চালাতে গিয়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ