Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গভীর রাতে নামখানায় উল্টে গেল নৌকা, নিখোঁজ দুই মৎস্যজীবী

মধ্যরাতে বঙ্গোপসাগরে দুর্ঘটনা। মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই মৎস্যজীবী। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বকখালি সমুদ্র সৈকত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে।

গভীর রাতে নামখানায় উল্টে গেল নৌকা, নিখোঁজ দুই মৎস্যজীবী
  • ১৫ অক্টোবর, ২০২৫ ১১:১০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: মধ্যরাতে বঙ্গোপসাগরে দুর্ঘটনা। মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই মৎস্যজীবী। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বকখালি সমুদ্র সৈকত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীরা হলেন কমল জানা ও দেবকুমার কর। দুজনেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার দেবনিবাসের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খুঁটি পোঁতার জন্য ১৬ জন মৎস্যজীবী একটি নৌকাতে করে নদীতে গিয়েছিলেন। গভীর রাতে হঠাৎই নৌকাটি উল্টে যায়। সেই সময় পাশে থাকা দুটি নৌকার মৎস্যজীবীরা ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু দুজনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ