আফ্রিকায় নৌকাডুবি, মৃত্যু ১০৯ পরিযায়ীর
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জেনেভা: পূর্ব আফ্রিকার জিবুতি উপকূলের কাছে নৌকাডুবি। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় ১৫ শিশু সহ ১০৯ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ৩০৫ জন পরিযায়ীকে নিয়ে জিবুতি থেকে ইয়েমেন যাচ্ছিল নৌকটি। আচমকাই সেটি উলটে যায়। ইতিমধ্যে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। ১১৬ জন এখনও নিখোঁজ। প্রসঙ্গত, সুরক্ষা ও ভালো উপার্জনের আশায় হর্ন অব আফ্রিকা বা পূর্ব আফ্রিকার সোমালি উপদ্বীপ থেকে উপসাগরীয় দেশগুলিতে যান হাজার হাজার পরিযায়ী। রবিবার এই দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। জিবুতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন আলেকজান্দ্রে কৈসাক। তাঁর কথায়, ‘এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। কঠিন এই যাত্রাপথে পরিযায়ীদের বিভিন্ন বিপদের মধ্যে দিয়ে যেতে হয়। এই ঘটনা তারই উদাহরণ।’

Advertisement