Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ট্রফি নিয়ে বার্তা বোর্ড সচিবের

এশিয়া কাপের ট্রফি নিয়ে বরফ গলতে চলেছে ভারত-পাকিস্তানের মধ্যে। শনিবার এমনটাই দাবি করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

ট্রফি নিয়ে বার্তা বোর্ড সচিবের
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়া কাপের ট্রফি নিয়ে বরফ গলতে চলেছে ভারত-পাকিস্তানের মধ্যে। শনিবার এমনটাই দাবি করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। শুক্রবার ছিল আইসিসি’র বৈঠক। দুবাইয়ে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি। তাঁর সঙ্গে আলোচনার পর সাইকিয়া বলেন, ‘আইসিসির বৈঠকের পর নাকভির সঙ্গে কথা বলেছি ট্রফি নিয়ে। আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান ঘটবে।’ উল্লেখ্য, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে কাপ জেতে ভারত। কিন্তু এসিসি’র চেয়ারম্যান নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কিছুক্ষণ অপেক্ষার পর ট্রফি নিয়ে হোটেলে চলে যান পাক কর্তা। সেই থেকে তা নিজের কুক্ষিগত করে রেখেছেন নাকভি। বারবার বলা সত্ত্বেও ভারতে ট্রফি পাঠানোর ব্যবস্থা করেননি তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ