Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্যপ্রাণীর হামলার ভয়, পঞ্চায়েতের সাব অফিস চালু সান্তালাবাড়িতে

বন্যপ্রাণীর হামলার ভয়, পঞ্চায়েতের সাব অফিস চালু সান্তালাবাড়িতে
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার চলতি বছরের শেষ দিনে বক্সা পাহাড়ের ১৩টি গ্রামের বাসিন্দাদের সুবিধার জন্য সান্তলাবাড়িতে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের একটি সাব অফিস চালু হল। এদিন সাব অফিসের উদ্বোধন করেন রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম জংমো ডুকপা। সান্তলাবাড়ি সহ বক্সা পাহাড়ে ১৩টি দুর্গম পাহাড়ি গ্রামের চারটি বুথের জনসংখ্যা প্রায় পাঁচ হাজার। বক্সা পাহাড় থেকে রাজাভাতখাওয়া পঞ্চায়েত অফিসের দূরত্ব ৪৫ কিমি। ওই পাহাড়ের বাসিন্দাদের পঞ্চায়েত অফিসে আসতে হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর দিয়ে। ফলে বন্যজন্তুর হামলার ভয়ে বাসিন্দারা পঞ্চায়েত অফিসে যখন তখন আসতে পারেন না। বাসিন্দাদের সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়া হল। এর ফলে বক্সা পাহাড় থেকে বাসিন্দাদের পঞ্চায়েত অফিসে আসার দূরত্ব এক ধাক্কায় ৩৬ কিমি রাস্তা কমে গেল। সান্তলাবাড়ি থেকে বক্সা পাহাড়ের দূরত্ব মাত্র নয় কিমি। 
Advertisement
এদিকে, বক্সা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য সান্তলাবাড়িতে সেলফি জোন চালু করল রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। আয় বাড়াতে সেলফি তুলতে পর্যটকদের মাথাপিছু ৫০ টাকা করে নেবে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রধান বলেন, বক্সা পাহাড়ের বাসিন্দাদের সুবিধার্থে সান্তলাবাড়িতে গ্রাম পঞ্চায়েতের সাব অফিস খোলা হল। সপ্তাহের মঙ্গলবার করে আমরা এই সাব অফিসে বসব।
সম্পর্কিত সংবাদ