সংবাদদাতা, উলুবেড়িয়া: বন্যপ্রাণ উদ্ধারকারীদের কাছে সুখবর। উদ্ধারে গতি আনতে বনদপ্তরের হাতে একটি আধুনিক রেসকিউ ভ্যান তুলে দিচ্ছে হাওড়া জেলা পরিষদ। প্রায় ১৫ লক্ষ টাকার এই ভ্যানটি ফেব্রুয়ারি মাসেই বনদপ্তরের কর্তাদের হাতে তুলে দেওয়া হবে।
Advertisement
কখনও হনুমান, আবার কখনও বাঘরোল আবার কখনও তিল কাছিম। বিভিন্ন সময় হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে আহত বা মৃত অবস্থায় পড়ে থাকা এইসব বন্যপ্রাণকে উদ্ধার করতে ছুটে যান বনদপ্তরের কর্মীরা। কিন্তু এই কাজের জন্য তাঁদের কাছে কোনও রেসকিউ ভ্যান না থাকায় সমসায় পড়তে হচ্ছিল। সমস্যা দূর করতে এবার হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে জেলা বনদপ্তরকে একটি আধুনিক রেসকিউ ভ্যান দেওয়া হচ্ছে।
হাওড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধক্ষ্য মানস বসু জানান, বন্যপ্রাণ উদ্ধারের পাশাপাশি নজরদারি চালানোর জন্যও জেলা পরিষদের পক্ষ থেকে বনদপ্তরকে এটা দেওয়া হচ্ছে। রেসকিউ ভ্যানটি পেলে বনদপ্তরের অনেক উপকার হবে বলে জানান দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায়।