Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় ৬টি বোমা উদ্ধার

বড়ঞায় ৬টি বোমা উদ্ধার
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: বুধবার সাতসকালে বড়ঞা থানার পুলিয়া গ্রামের কাছে বোমা উদ্ধার হল। এদিন সকালে পুলিস একটি প্লাস্টিকের ঝোলায় রাখা ছ’টি বোমা দেখতে পেয়ে এলাকা ঘিরে রাখে। পরে বোমা নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। মালিয়ান্দি গ্রাম থেকে একটি গ্রাম সড়ক যোজনার রাস্তা পুলিয়া গ্রামে গিয়েছে। সেই রাস্তা দিয়ে পুলিয়া গ্রামে ঢোকার মুখে একটি বন্ধ পোল্ট্রি ফার্মের পাশে বোমা রাখা ছিল। এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা সোমনাথ ঘোষ বলেন, এই জায়গায় মঙ্গলবার আলুর জমিতে সেচ দেওয়া হয়েছিল। সেসময় বোমা দেখা যায়নি। এসব জানতেই গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে। কাছাকাছি জায়গায় স্কুল রয়েছে। ছাত্রছাত্রীরা এখানে ঘোরাফেরা করে। ফলে আমরা খুবই উদ্বিগ্ন। বড়ঞা থানার পুলিস জানিয়েছে, ওই বোমা কে কী উদ্দেশ্যে রেখেছিল, তার তদন্ত করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ