Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় পাথরবোঝাই ট্রাক্টর ঢুকে পড়ল বাড়িতে

বড়ঞায় পাথরবোঝাই ট্রাক্টর ঢুকে পড়ল বাড়িতে
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: শনিবার সকালে বড়ঞা থানার শ্রীহট্টগ্রামে একটি পাথরবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরটি সরিয়ে পরিস্থিতি সামাল দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ একটি পাথরবোঝাই ট্রাক্টর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তাতে তিনটি গবাদি পশু সামান্য জখম হয়। ট্রাক্টরের ইঞ্জিনের অংশটি দেওয়ালের উপরে উঠে পড়ে। তাতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির মালিক ভরত বাগদি বলেন, ঘটনার সময় ওই ঘরে আমরা কেউ ছিলাম না। তাই রক্ষা পেয়েছি। গ্রামের ভিতরেও ট্রাক্টরগুলি দ্রুত চলাচল করে। তাই এধরনের ঘটনা ঘটেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ