সংবাদদাতা, কান্দি: বুধবার রাতে বড়ঞা থানার মুনাইকান্দরা গ্রামে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম জাহানারা বিবি (৩৪)। এদিন রাতে পুলিস ওই বধূর শ্বশুরবাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী মাত্র ১৫দিন আগে কর্মসূত্রে দুবাই গিয়েছেন। বাড়িতে তিনি একাই ছিলেন। মৃতার একটি ছেলে ও মেয়ে থাকলেও এদিন তারা কেউ বাড়িতে ছিল না। তাঁর দুই সন্তান আত্মীয়দের বাড়িতে গিয়েছিল।
প্রতিবেশি হানিফা বিবি বলেন, বধূর স্বামী দুবাইয়ে চলে যাওয়ার পর থেকেই জাহানারা বাড়িতে মনমরা হয়ে থাকতেন। কারও সঙ্গে তেমন কথাও বলতেন না। তবে এদিন সকাল থেকেই তাঁকে বাড়িতে দেখতে পাওয়া যায়নি। তাই সন্ধ্যার দিকে প্রতিবেশিদের কৌতুহল হওয়ায় ব্যাপারটা দেখতে যাওয়ার জন্য কয়েকজন বাড়ির ভিতরে ঢোকেন। সেইসময় ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেওয়া হয়। বড়ঞা থানার পুলিস জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে পারিবারিক অশান্তির জেরে নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়া। বৃহস্পতিবার রাতের ওই ঘটনা বড়ঞা থানার মানিকপুর গ্রামের। পুলিস জানিয়েছে, মৃতার নাম রবিউন্নেশা বিবি (৫১)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনাতেও পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতার প্রতিবেশিদের সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ওই প্রৌঢ়ার পরিবারে কোনও কারণে অশান্তি চলছিল। মাঝেমধ্যেই বাড়ির ভিতর থেকে চিৎকার শোনা যেত। কিন্তু কোন বিষয়ে তা জানা যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে ফেলেন তিনি। পরে তাঁকে কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে আসা হলে সেখানেই রাতের দিকে মারা যান।