সংবাদদাতা, কান্দি: শনিবার থেকে বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রামে দু’দিনের নাট্য উৎসব শুরু হল। চলবে রবিবার পর্যন্ত। দু’দিনে রাজ্যের চারটি দল সেখানে নাটক পরিবেশন করবে। এদিন বিকেলে উদ্বোধনের পর গ্রামের শরৎচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করে। স্থানীয় উদয়ন নাট্যগোষ্ঠীর পরিচালনায় নিজস্ব মঞ্চে ওই নাট্য উৎসব শুরু হয়েছে।



