সংবাদদাতা, কান্দি: মেলা দেখানোর নামে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম অজয় প্রামাণিক ওরফে ঠ্যাঙা। সে ওই গ্রামেরই বাসিন্দা। রবিবার ধৃতকে কান্দি মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সোমবার তাকে পসকো আদালতে তোলা হবে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। বীরভূম সীমানা লাগোয়া নাবালিকার গ্রাম। এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়ালে সালিশি সভা করা হয়। কিন্তু সালিশির রায় বিরুদ্ধে গেলে অভিযুক্ত যুবক তা মানতে রাজি হয়নি বলে দাবি। এরপর শনিবার রাতে নাবালিকার বাবা বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেন। যার ঘণ্টাখানেকের মধ্যেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নাবালিকা গ্রামে খেলা করছিল। সেইসময় অভিযুক্ত যুবক তাকে মেলা দেখানোর নাম করে বীরভূমের একটি গ্রামে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ ধরে নাবালিকার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।