Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় কীটনাশক খেয়ে যুবক আত্মঘাতী

বড়ঞায় কীটনাশক খেয়ে যুবক আত্মঘাতী
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বৃহস্পতিবার দুপুরে কাজ থেকে বাড়ি ফেরেন তিনি। তারপর বাড়িতেই কীটনাশক খান। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার রাতেই তাঁর মৃত্যু হয়। পেশায় রাজমিস্ত্রি মৃত যুবকের নাম সুজয় বাগদি(২০)। বাড়ি বড়ঞা থানার কল্যাণপুরে। বড়ঞা থানার পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ