Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় কালভার্টের উপর খারাপ ডাম্পার, যানজট

বড়ঞায় কালভার্টের উপর খারাপ ডাম্পার, যানজট
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কালভার্টের উপর খারাপ হয়ে পড়ে ডাম্পার। তার জেরে প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ল ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়ক। বুধবার সকালে বড়ঞা থানার কাটনা গ্রামের কাছে ওই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বড়ঞা থানার পুলিস ডাম্পারটি সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা সম্প্রসারণের সঙ্গে সংস্কার করা হচ্ছে। তেমনই রাস্তার পুরনো কালভার্টগুলিও নতুন করে তৈরি করা হচ্ছে। কাটনা গ্রামের কাছে এমনই একটি নির্মীয়মাণ কালভার্টে ডাম্পারটি ওঠার পরেই খারাপ হয়ে যায়। কালভার্টের সংকীর্ণ রাস্তায় ডাম্পারটি আটকে যাওয়ায় রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। আটকে যায় দূরপাল্লার বাসগুলিও। রাস্তার দু’দিকে ব্যাপক যানজট তৈরি হয়। ছোট গাড়ির চালক তরুণকান্তি গঙ্গোপাধ্যায় বলেন, কলকাতায় এক আত্মীয়কে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু, ঘণ্টাভর আটকে রয়েছি। ব্যাঙ্ককর্মী তুহিন দাস বলেন, রাস্তা অবরুদ্ধ হওয়ায় অফিস যেতে লেট হল।
সম্পর্কিত সংবাদ