সংবাদদাতা, কান্দি: সোমবার সকালে নিজের বাড়ি থেকে এক প্রতিবন্ধী ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। ঘটনাটি বড়ঞা থানার শিমুলিয়া গ্রামের। পুলিস জানিয়েছে, মৃতের নাম দীপু বাগদি (৪৪)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তি মাঠে কাজ করতে গিয়েছিলেন। এরপর তিনি সকাল ১০টা নাগাদ বাড়ি ফিরে দোতলা মাটির বাড়ির কুঠুরি ঘরে যান। সেখানে কিছুক্ষণ পর তাঁর এক নাবালিকা মেয়ে পেঁয়াজ আনতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পুলিসকে খবর দেওয়া হলে দেহ উদ্ধার করে।
মৃতের স্ত্রী পার্বতি বাগদি বলেন, স্বামী কথা বলতে পারতেন না। তাঁর সঙ্গে কোনও ঝগড়া বা অশান্তি হয়নি। এদিন সকালে ইশারা করে আমাকে মাঠে যেতে বলেছিলেন। আমি মাঠে গিয়ে স্বামীর মৃত্যুর কথা জানতে পারি। কী কারণে উনি এমন কাজ করলেন বুঝতে পারছি না।