Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞা এলাকায় নিয়ন্ত্রণে ডেঙ্গু, স্বস্তি স্বাস্থ্যদপ্তরে

বড়ঞা এলাকায় নিয়ন্ত্রণে ডেঙ্গু, স্বস্তি স্বাস্থ্যদপ্তরে
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: মুর্শিদাবাদের বড়ঞা ব্লক এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে পেরে স্বস্তিতে স্বাস্থ্যদপ্তর। গত এক বছরে ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হলেও গত এক সপ্তাহে নতুন করে আর কেউ আক্রান্ত হননি বলে স্বাস্থ্যদপ্তরের দাবি। শনিবার ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক দাস বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রচার ও বাসিন্দারা সচেতনতার পরিচয় দেওয়ায় এই এলাকায় এখন ডেঙ্গু নিয়ন্ত্রণে। প্রতিটি এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মেডিকেল টিম পাঠানোর সঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও কাজ করছেন। গত বছরের তুলনায় এবছর টেস্টও বেশি হয়েছে। তবে জেলার মধ্যে এই ব্লকেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।
Advertisement
ব্লক স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে জানান হয়েছে, গতবছর ডিসেম্বর থেকে এ বছরের নভেম্বর মাস পর্যন্ত ব্লক এলাকায় ৭২জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে ৯০ শতাংশ রোগীই বাইরে থেকে এসেছিলেন। আক্রান্তদের মধ্যে পরিযায়ী শ্রমিক বেশি রয়েছেন। অক্টোবর মাসে তিনজন আক্রান্ত হলেও গত এক সপ্তাহে নতুন করে কেউ আক্রান্ত হননি। যার ফলে স্বস্তিতে স্বাস্থ্যদপ্তর।
সম্পর্কিত সংবাদ