Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বড়ঞায় বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: রবিবার রাতে বড়ঞা থানার করালীতলা বেলগ্রাম গ্রামীণ সড়কের সাবলদহ মোড়ের কাছে বাইকের ধাক্কায় এক বৃদ্ধের  মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম নিমাই মাল(৮০)। বাড়ি মালপাড়া গ্রামে। তবে তিনি স্থানীয় বাউগ্রামে এক আত্মীয়ের কাছে থাকতেন। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিস ঘাতক বাইকটি আটক করার চেষ্টা চালাচ্ছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় নিমাইবাবু সাইকেল নিয়ে ওই মোড়ে দাঁড়িয়েছিলেন। তিনি স্থানীয় এক কোয়াক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। সেই সময় বেলডাঙা থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে বড়ঞা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ