Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় বাইক চুরির ঘটনায় ধৃত ২

বড়ঞায় বাইক চুরির ঘটনায় ধৃত ২
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বাইক চুরির ঘটনায় মঙ্গলবার রাতে বড়ঞা থানার পুলিস দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল হাবিবর শেখ ও পিয়ার শেখ ওরফে লাদেন। ধৃতদের বাড়ি বড়ঞা থানার গোপীপুর গ্রামে। বুধবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। গত ২ নভেম্বর বড়ঞার চৌধুরী পাড়ার বাসিন্দা সাক্ষিগোপাল হাজরার বাইকটি চুরি যায়। ওইদিন বিকেল ৩টে নাগাদ তিনি বড়ঞায় একটি বেকারির সামনে বাইক রেখে ভিতরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাইক চুরি গিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ