সংবাদদাতা, কান্দি: রবিবার সকালে বড়ঞা থানার পছিপাড়া গ্রাম থেকে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম অম্বিকা আচার্য্য (৬১)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা বিয়ের কিছুদিন পরেই সাংসারিক অশান্তির কারণে বাবার বাড়ি চলে এসেছিলেন। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগ ধরে। এজন্য তিনি অবসাদে ভূগতে শুরু করেন। প্রতিবেশিদের দাবি, অবসাদের কারণেই শনিবার রাতে কোনও এক সময় নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পরে সকালে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেওয়া হয়।



