Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, চাঞ্চল্য

বড়ঞায় আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, চাঞ্চল্য
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: মাধ্যমিক পরীক্ষার একদিন আগেই নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক পরীক্ষার্থী। শনিবার রাতে বড়ঞা থানার গ্রামশালিকা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিস পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের নাম মৃণাল পাল(১৭)। ওই গ্রামেই তাঁর বাড়ি। এই ঘটনায় বড়ঞা থানার পুলিস জানিয়েছে, পরিবারের লোকজন মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার ভয়ে আত্মহত্যা করেছে জানালেও মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর স্থানীয় নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় থেকে গতবছর মাধ্যমিক পরীক্ষা ছিয়েছিল। কিন্তু পরীক্ষ:য় সে অকৃতকার্য হয়েছিল। অথচ তার বন্ধুরা প্রায় সকলেই পাশ করে গিয়েছিল। এই লজ্জা তাকে বিমর্ষ করে তোলে। তাই এবছর সে ভালভাবেই প্রস্তুতি নিচ্ছিল। সকাল রাতে নিয়ম করে পড়াশুনা চালাচ্ছিল। পরীক্ষার ফর্ম ফিল আপের পর পড়ার গতি আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু কোথাও যেন অবসাদে ভুগছিল। পরিবারের লোকজন জানান, ওই কিশোর বেশ চাপে ছিল। গতবছরের মতন এবারেও যদি একই ফল হয়। তাহলে মুখ দেখাতে পারবে না। এই মানসিক চাপই তার সমস্যার কারণে হয়ে উঠে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ