সংবাদদাতা, কান্দি: বাবা বকাবকি করায় অভিমানে আত্মঘাতী হল নাবালিকা। বৃহস্পতিবার সকালের বড়ঞা থানার পোস্ট অফিসপাড়ায় এই ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম মিম খাতুন (১৫)। এদিন পুলিস মৃতার বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই ঘটনায় কোন অভিযোগ না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামাল রুজু করেছে।
Advertisement
মৃতার পরিবার সূত্রে জানা হয়েছে, ওই নাবালিকা বড়ঞা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সম্প্রতি সে পড়াশুনায় ফাঁকি দিচ্ছিল বলে পরিবারের দাবি। এনিয়ে মৃতার বাবা আবসার শেখ তাঁকে মাঝে মধ্যেই শাসন করতেন। এদিন সকালেও নাবালিকাকে বকাবকি করা হয় বলে অভিযোগ। এরপর নাবালিকা নিজের ঘরে গিয়ে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরে পরিবারের লোকজন তা দেখতে পেয়ে পুলিসে খবর দেন।



