Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় আগুনে জখম বালক  

বড়ঞায় আগুনে জখম বালক
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: রবিবার বিকেলে বড়ঞা থানার হরিপুর গ্রামে মাঠে ছাগল চরাতে গিয়ে আগুনে জখম হল এক বালক। ওই বালককে স্থানীয় এক ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ওই বালক ছাগল নিয়ে মাঠে চরাতে গিয়েছিল। মাঠে খড়ের বিচুলি জোগাড় করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, বিচুলির কাছেই একটি পরিত্যক্ত বোমা পড়েছিল। ওই বালক সেটিও আগুনে ছুড়ে ফেলতেই বারুদ জ্বলে উঠে। সেই বারুদের আগুনে বালকের কানের নীচের অংশ কিছুটা ঝলসে গিয়েছে।
Advertisement
যদিও বড়ঞা থানার পুলিস জানিয়েছে, বোমার কোনও বিষয় নেই। খড়ের বিচুলির আগুন পোহাতে গিয়ে বালকের ছ্যাঁকা লেগেছে। তাকে হাসপাতালেও ভর্তি করার মতো পরিস্থিতি হয়নি।
সম্পর্কিত সংবাদ