Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাণেশ্বরের মোহনদের নিয়ে তথ্যচিত্র এসপি’র

বাণেশ্বরের মোহনদের নিয়ে তথ্যচিত্র এসপি’র
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার ‘দ্য টারটেল ওয়ারিয়রস’ নামে একটি তথ্যচিত্র আত্মপ্রকাশ করল। এই তথ্যচিত্রটি ৩০ মিনিটের। তথ্যচিত্রের নির্মাতা কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ছবিটির প্রযোজক এসপি’র স্ত্রী রোশনি দাস ভট্টাচার্য। 
Advertisement
কোচবিহারের বাণেশ্বরে প্রচুর কচ্ছপ রয়েছে। স্থানীয়ভাবে এদের ‘মোহন’ বলা হয়। এই মোহনরা দীর্ঘদিন ধরেই বিপন্ন অবস্থায়। গত কয়েকবছরে পথ দুর্ঘটনায় বেশ কয়েকটির মৃত্যুও হয়েছে। মোহন রক্ষায় গড়া হয়েছে ‘মোহনরক্ষা’ কমিটি। সেই কমিটি কাজ করছে। তাদের নিয়েই এই তথ্যচিত্র বানানো হয়েছে। 
এদিন কোচবিহারের রবীন্দ্রভবনে তথ্যচিত্রটি আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত, অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা, অতিরিক্ত পুলিস সুপার (মাথাভাঙা) অনিমেষ রায়, কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায়, ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, এডিএফও বিজনকুমার নাথ প্রমুখ। 
এসপি বলেন, ২০২৩ সালে এখানে এসেছি। মোহনের সঙ্গে পরিচিত হই তখনই। সেই সময়েই মোহন রাস্তায় গাড়ি চাপা পড়ে যাচ্ছিল। পাচারকারীরাও তাদের নিয়ে যায়। মোহন মৃত্যু নিয়ে এলাকায় বন্‌ধও হয়েছিল। মোহনদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। সিভিক ভলান্টিয়ার ওই এলাকায় নিযুক্ত করা হয়। এরপরেই এই তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু হয়। এদিন এর আত্মপ্রকাশ করা হল।
সম্পর্কিত সংবাদ