Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিনপুরের মন্দিরে চুরি, চাঞ্চল্য  

বিনপুরের মন্দিরে চুরি, চাঞ্চল্য
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিনপুরে মন্দিরের তালা ভেঙে ঠাকুরের সোনা ও রুপোর গয়না এবং বাসনপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে আঁধারিয়া এলাকার পূর্ব হাড়দায় শ্রীরঘুনাথজির মন্দিরে চুরির ঘটনাটি ঘটে। রবিবার সকালে চুরির ঘটনা সামনে আসে। বিনপুর থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস তদন্তও শুরু করেছে।
Advertisement
পারিবারিক এই মন্দিরে নারায়ণ, শীতলা, মা কালী সহ একাধিক দেবদেবীর বিগ্ৰহ রয়েছে। মা কালীর বিগ্ৰহে বেশিরভাগ সোনা ও রুপোর গয়না ছিল। পুরোহিত সকালে পুজো দিতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা। বিগ্ৰহের অঙ্গে কোনও গয়না নেই। মন্দিরের ভিতরে নারায়ণের মূর্তি মেঝেতে পড়ে রয়েছে। চুরির খবর পেয়েই পুলিস ঘটনাস্থলে আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ