নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিনপুর-২ ব্লক প্রশাসন বেলপাহাড়ী পর্যটনস্থলকে প্লাস্টিকমুক্ত করতে উদ্যোগী হচ্ছে। রবিবার ঘাগড়া জলপ্রপাত পর্যটনস্থলে প্লাস্টিকের ব্যবহার বন্ধে সচেতনতা প্রচার চালানো হয়। ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত ও বনকর্মীরা এতে অংশ নেন। স্থানীয় দোকানদারদের প্লাস্টিকের জিনিসপত্র কম ব্যবহারের জন্য আবেদন করা হয়। পর্যটকদের কাছেও প্লাস্টিক ব্যবহার না করার আর্জি জানানো হয়।
Advertisement
বেলপাহাড়ী ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটনস্থল। সারাবছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। স্থানীয় মানুষও পিকনিক করেন। কিন্তু প্লাস্টিক ও অন্য বর্জ্যের কারণে সেখানে দূষণ ছড়াচ্ছে। সেজন্য এবার বিনপুর-২ ব্লক প্রশাসন পর্যটনস্থল প্লাস্টিকমুক্ত করতে উদ্যোগী হচ্ছে।
বিনপুর-২এর জয়েন্ট বিডিও হাবিল আনসারি বলেন, বেলপাহাড়ীর সমস্ত পর্যটনস্থল বর্জ্য ও প্লাস্টিকমুক্ত করা হচ্ছে। ঘাগড়া জলপ্রপাত পর্যটনস্থলে এদিন সচেতনতা প্রচার করা হয়। বিভিন্ন পর্যটনস্থল থেকে প্লাস্টিক সংগ্রহের ব্যবস্থাও হয়েছে।
ডিসি এমএনবি মুকুন্দরাম চক্রবর্তী বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেলপাহাড়ী। বহু মানুষ এখানে বেড়াতে আসেন। এই এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।