Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিনপুরে বাংলা আবাস যোজনার কাজের সূচনা করলেন প্রশাসনের আধিকারিকরা

বিনপুরে বাংলা আবাস যোজনার কাজের সূচনা করলেন প্রশাসনের আধিকারিকরা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিনপুর-২ ব্লকে বাংলা আবাস প্রকল্প ও বাড়ি বাড়ি শৌচালয় তৈরি নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার বেলপাহাড়ী গ্ৰাম পঞ্চায়েতের ঘাগড়া গ্ৰামে যান জেলাশাসক সুনীল আগরওয়াল, বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও হাবিল আনসারি ও অন্যান্য আধিকারিকরা। 
Advertisement
এদিন আবাস প্রকল্পে বাড়ি পাওয়া তিন উপভোক্তার বাড়ির ভিত কাটার কাজ শুরু করা হয়। 
জেলাশাসক বলেন, বেলপাহাড়ী গ্রাম পঞ্চায়েতের ঘাঘরা গ্রামে আবাস প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলেছি। এদিন তাঁদের বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। দু’মাসের মধ্যে ওই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। উপভোক্তারা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। এর জন্য কেউ টাকা দাবি করলে তাঁরা যেন না দেন তাও বলা হয়েছে। আবাসের বাড়ি পাওয়া চিনিবাস মান্ডি, সলমা মান্ডি ও রবীন্দ্রনাথ মান্ডি বলেন, মুখ্যমন্ত্রী না থাকলে এই বাড়ি পেতাম না। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও বিনপুর-২ কার্যালয়ে বেলপাহাড়ী এসসি স্কুলের ৭৯ জন পড়ুয়ার হাতে সবুজসাথীর সাইকেল তুলে দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ