Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রাখাইনে ত্রানের জন্য মানবিক করিডর, ইউনুস সরকারকেই আক্রমণ বিএনপির

সম্প্রতি মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সরবরাহের জন্য করিডর খোলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের ইউনুস সরকার। মানবিক করিডর খোলার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করল খালেদা জিয়ার দল বিএনপি।

রাখাইনে ত্রানের জন্য মানবিক করিডর, ইউনুস সরকারকেই আক্রমণ বিএনপির
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: সম্প্রতি মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সরবরাহের জন্য করিডর খোলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের ইউনুস সরকার। মানবিক করিডর খোলার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করল খালেদা জিয়ার দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কেননা এর সঙ্গে জড়িত রয়েছে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার মতো বিষয়গুলি। সরকার এককভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে।’ সেইসঙ্গে বাংলাদেশ আরও একটি গাজায় পরিণত হতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতা।  রবিবার অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন ঘোষণা করেন, রাখাইন প্রদেশে ত্রাণ পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক করিডর খোলার জন্য রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছে ঢাকা। তবে কী শর্তে ওই করিডর খুলতে রাজি হয়েছে ইউনুস সরকার, তা অবশ্য খোলসা করেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ