Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বেঙ্গালুরুতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

বেঙ্গালুরুতে মৃত্যু হল মাথাভাঙার এক পরিযায়ী শ্রমিকের। তিনি মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-২ গ্রামপঞ্চায়েত এলাকার পূর্বখাটের বাড়ির বাসিন্দা ছিলেন। রবিবার পূর্বখাটেরবাড়িতে মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারর লোকজন সহ প্রতিবেশীরা।

বেঙ্গালুরুতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: বেঙ্গালুরুতে মৃত্যু হল মাথাভাঙার এক পরিযায়ী শ্রমিকের। তিনি মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-২ গ্রামপঞ্চায়েত এলাকার পূর্বখাটের বাড়ির বাসিন্দা ছিলেন। রবিবার পূর্বখাটেরবাড়িতে মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারর লোকজন সহ প্রতিবেশীরা। 
Advertisement
হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি বলেন, আমাদের এলাকার যুবক মাজিদুল ইসলাম (২১) আটমাস আগে বেঙ্গালুরু যান। সেখানে ঠিকাশ্রমিকের কাজ করতেন। গত শুক্রবার দুপুরে ঘুমন্ত অবস্থায় তার গায়ে প্রাচীর ভেঙে পড়ে। ওঁর সহকারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিন এলাকায় মৃতদেহ আনা হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ