Bartaman Logo
১০ জুন, ২০২৬

বেঙ্গালুরুতে হোটেলের ছাদে মহিলাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

বেঙ্গালুরুতে হোটেলের ছাদে মহিলাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু, ২২ ফেব্রুয়ারি: বেঙ্গালুরুতে ভয়াবহ ঘটনা। শহরের কোরামঙ্গলা এলাকায় হোটেলের ছাদে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অত্যাচারের ঘটনা ঘটে। দাবি করা হচ্ছে, ‘পরিচিত’ সেজে চার অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে।
Advertisement
পুলিস সূত্রে খবর, কোরামঙ্গলা পুলিস অজিত, বিশ্বাস এবং শিবু নামে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন এখনও পলাতক। তাকে খুঁজতে তল্লাশি শুরু করা হয়েছে।
বেঙ্গালুরুর (সাউথইস্ট) –এর ডেপুটি কমিশনার অফ পুলিস, সারা ফাতিমা এই ঘটনা প্রসঙ্গে জানান, “শুক্রবার সকাল ৭.৩০-৮টার দিকে পুলিসের কাছে এই ঘটনার বিষয়ে তথ্য আসে। জঘন্য এই ঘটনার সঙ্গে চারজন জড়িত। ইতিমধ্যেই পুলিস ৩ কালপ্রিটকে পাকড়াও করেছে। যত তদন্ত এগোবে তত আমরা নতুন তথ্য পাব। এখন পর্যন্ত জানা গিয়েছে, মহিলার বাড়ি দিল্লিতে। বেঙ্গালুরুতে তাঁর বিয়ে হয়। হোটেলে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন নির্যাতিতা।”
Advertisement
সম্পর্কিত সংবাদ